৬ জনকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

লোকসংগীত শিল্পী ও বাংলাদেশ টেলিভিশনের সংগীত পরিচালক সৈয়দ গোলাম আম্বিয়া জামায়াত-শিবির কর্মীদের গুলিতে নিহত যুবলীগ কর্মী জহিরুল হাসানের স্ত্রী জান্নাতুল ফেরদৌস ও সাবেক ভলিবল খেলোয়াড় নিখিল পাল চিকিৎসার জন্য ছয়জনকে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের অনুদানের চেক দেন শেখ হাসিনা।জামায়াত-শিবির কর্মীদের গুলিতে নিহত যুবলীগ কর্মী জহিরুল হাসানের স্ত্রীকে পরিবারের ভরণপোষণের জন্য ১০ লাখ টাকা সহায়তা দেন প্রধানমন্ত্রী।চিকিৎসা ও পরিবারের ভরণপোষণের জন্য সাবেক ভলিবল খেলোয়াড় নিখিল পালকে ৩০ লাখ টাকা অনুদান হিসেবে দেন শেখ হাসিনা।লোকসংগীত শিল্পী গোলাম আম্বিয়ার ক্যান্সার চিকিৎসার জন্য ২৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেন তিনি।আরও তিনজনকে চিকিৎসার জন্য ৬১ লাখ টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা