
নরসিংদীর মনোহরদীতে শ্বশুরের শ্বশুর বাড়ি এলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।বিয়ের ৬ বছর পর এই প্রথম শ্বশুরবাড়ি পা রাখলেন তিনি। শ্বশুরবাড়িতে এলেন এমন এক জামাই,যার খ্যাতি বিশ্বজোড়া।এ কারণেই মনোহরদীতে জামাইয়ের আগমন উপলক্ষে আয়োজন করা হয় এক সংবর্ধণা সভার।এ সময় নিজ এলাকার জামাই সাকিবকে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় সংসদ সদস্য,শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও জামাই সাকিবের আগমনকে ঘিরে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করা হয়।
মনোহরদীসহ বিভিন্ন অঞ্চলের সাকিবভক্তরা সকাল থেকে তাকে দেখার আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন। দুপুর একটায় শিল্পমন্ত্রীসহ সাকিব আল হাসান তার শ্বশুরালয় খিদিরপুর ইউনিয়নের রামপুর সরদার বাড়ীতে পৌঁছালে হাজার হাজার ভক্ত-সমর্থক তাদের স্বাগত জানান।পরে সাকিবের শ্বশুর বাড়ী প্রাঙ্গনে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে তাদের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, সাকিব আল হাসান বিশ্ব সেরা ক্রিকেটার। তিনি আমাদের জামাতা। তাকে বরণ করে আজ আমরা আনন্দিত।এ সময় সাকিব আল হাসান বলেন,শ্বশুর বাড়িতে কখনো আসা হয়নি। প্থমবার আসলাম, ভালো লেগেছে।প্রথম বারের মতো শ্বশুর বাড়িতে আসায় শিল্পমন্ত্রীকে ধন্যবাদ।আপনারা আমার জন্য দোয়া করবেন বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করবেন।যাতে আগামীতে আমরা বিশ্বকাপ জিততে পারি।
