সখিপুরে উদ্বোধন মা ও শিশু কল্যাণ কেন্দ্র

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরভাগা গ্রামে বেগম আশ্রাফুননেছা হাসেম ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার ২৪ জানুয়ারি দুপুর ১২টায় পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুক শামীম এমপি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করেন।উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সেলান,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ও লাইন ডাইরেক্টর ডা. মো. শরীফ, শরীয়তপুরের পুলিশ সুপার আব্দুল মোমেন, গোপালগঞ্জ বিভাগ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ইসহাক মিয়া, শরীয়তপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. সোহেল পারভেজ প্রমুখ।এমপি এনামুক শামীমের মা বেগম আশ্রাফুননেছা হাসেমের নামে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের নামকরণ করা হয়েছে।