
মন্ত্রী মো. তাজুল ইসলামের তোপের মুখে পড়তে হয়েছে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানকে।শূন্যপদে নিয়োগ না দিয়ে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ায় ওয়াসা সিবিএ নেতারা ওয়াসা ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তারা এমডির বিরুদ্ধে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে নানা স্লোগান দেন।
বৃহস্পতিবার ২৪ জানুয়ারি রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অবস্থিত ওয়াসা ভবনে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে এলজিআরডি মন্ত্রীর মতবিনিময় সভা চলাকালে এ পরিস্থিতে পড়তে হয় তাকে। এসময় এমডি তাকসিম চুপ ছিলেন।মতবিনিময় সভায় সাংবাদিকদের দাওয়াত দিয়ে ভবনে ঢুকতে দেওয়া হচ্ছে না এমন অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে মন্ত্রী সাংবাদিকদের ডেকে পাঠান।সাংবাদিকরা সভায় আসার সঙ্গে সঙ্গে তিনি ওয়াসা এমডিকে প্রশ্ন করেন,কেনো গণমাধ্যম কর্মীদের এখানে আসতে দেননি।আমরা সবাইকে সঙ্গে নিয়ে চলতে চাই।আপনি এ ধরনের আচরণ করতে পারেন না।ঢাকা ওয়াসা প্রসঙ্গে মন্ত্রী বলেন,কাউকে বাইরে রেখে কিছু করতে চাই না।সবাইকে সঙ্গে নিয়ে দেশটাকে এগিয়ে নিতে চাই।ওয়াসা চরম অবহেলা-অব্যবস্থাপনায় চলেছে। আর এ অবস্থায় দেখতে চাই না।সবার জন্য সুপেয় পানির ব্যবস্থা করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।এসময় ওয়াসা ভবনের সামনে এমডির বিরুদ্ধে সিবিএ ব্যানারে শতাধিক কর্মচারীর বিক্ষোভ করার বিষয়টি সামনে আনা হলে তিনি বলেন,আমি আজ এসে এ অবস্থা দেখলাম।আমি সবার কথা শুনবো,সবাইকে নিয়ে কাজ করতে চাই।কারো কোনো অন্যায় থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
