পল্টন পুলিশ বক্সের সামনে ছিনতাই

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজধানীর পল্টন পুলিশ বক্সের সামনে ছিনতাইয়ের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এ ঘটনায় শাহবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ছিনতাইয়ের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী অনামিকা সরকার।তিনি বলেন আমি রিকশায় চড়ে বাংলাদেশ ব্যাংক থেকে টিএসসির মোড়ে যাচ্ছিলাম।বেলা একটা ৩৫ মিনিটে পল্টন মোড়ে পুলিশ বক্সের ঠিক সামনে আসার পর জ্যামে পড়ি।হঠাৎ একজন আমার হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়।আমি চিৎকার করায় ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যায়।অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই শফিকুল ইসলাম। তিনি বলেন আমরা অভিযোগ পেয়েছি।মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।