দুর্যোগ ব্যবস্থাপনায় রোল মডেল বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,দুর্যোগ ব্যবস্থাপনায় বিনিয়োগ,দুর্যোগের পূর্বাভাস,উদ্ধার, আশ্রয়ণ ও পুনর্বাসনের জন্য বাংলাদেশ আজ এগিয়ে গেছে। এ বিষয়ে বিশ্বে স্বীকৃতিও মিলেছে।বৃহস্পতিবার ২৪ জানুয়ারি হোটেল ইন্টারকন্টিনেন্টালে এশিয়া ও প্রশান্ত মাহসাগরীয় রিজিওনাল কনসালটিভ গ্রুপের চতুর্থ সেশনের উদ্বোধনে তিনি এসব বলেন।
ডেল্টা প্ল্যানের আওতায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি রোধে সরকার কাজ করে যাচ্ছে। এই প্ল্যানের সঠিক বাস্তবায়নে দুর্যোগে প্রাণহানিসহ সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা ও দুর্যোগ মোকাবিলায় আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।দুর্যোগ মোকাবিলার অংশ হিসেবে কেবল প্রাকৃতিক দুর্যোগ নয় মানবসৃষ্ট দুর্যোগ মোকবিলাতেও সরকার কাজ করছে। এ বিষয়ে বিভিন্ন বাহিনী ও সংস্থাগুলোকে আধুনিক করা হচ্ছে। প্রযুক্তিগতভাবে স্বাবলম্বী হতে বিভিন্ন আধুনিক সরঞ্জামও সংগ্রহ করা হচ্ছে।এ কাজে প্রতিবেশি ও বন্ধু রাষ্ট্রগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।দুর্যোগে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমাতে অনুষ্ঠানে অংশ নেওয়া এশিয়া ও প্রশান্ত মাহসাগরীয় দেশগুলোর মধ্যে পারস্পরিক জ্ঞান ও প্রযুক্তিগত সহায়তা বিনিময়ের আহ্বান জানান প্রধানমন্ত্রী।মানবিক কাজে প্রতিবেশি রাষ্ট্রগুলো একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন ১১ লাখের মতো রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।