
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন,জনগণ আওয়ামী লীগকে ভালোবেসে বিপুল ভোটে জয়ী করেছে।তাই জনগণের জন্য সবাইকে কাজ করতে হবে।দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়তে সবাইকে একসঙ্গে কাজ করে যেতে হবে।বৃহস্পতিবার ২৪ জানুয়ারি বেলা ১২টার দিকে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ বড়মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন।দিনাজপুর জেলার মানুষ যে সম্মান দেখিয়েছেন তার ঋণ আমার জীবনে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও শোধ করার চেষ্টা করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত মন্ত্রীসভা দেশের চলমান উন্নয়নে এ জেলার উন্নয়নকেও অব্যাহত রাখা হবে।এর থেকে কোনো অবস্থাতেই এ জেলার মানুষ বঞ্চিত হবে না। দিনাজপুরকে সন্ত্রাস-মাদক ও উচ্ছৃঙ্খল মুক্ত জেলা হিসেবে কাজ করা হবে।গণসংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেলসহ উপজেলা আওয়ামী লীগের নেতারা।
