
বাংলাদেশ সেনাবাহিনীর চার নারী মেজর পদোন্নতি পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল পদে। এরা হলেন মেজর সানজিদা হোসেন,আর্টিলারি;মেজর সৈয়দা নাজিয়া রায়হান,আর্টিলারি; মেজর ফারহানা আফরীন,আর্টিলারি ও মেজর সারাহ্ আমির,ইঞ্জিনিয়ার্স।বৃহস্পতিবার সেনাবাহিনী সদরদপ্তরে বাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ পদোন্নতি প্রাপ্তদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন।এসময় উর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন, সেনাবাহিনীতে দীর্ঘমেয়াদী কোর্সের নারী অফিসারদের লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি প্রদানের মাধ্যমে সেই পদক্ষেপে আরো এক নতুন অধ্যায়ের সূচনা হলো বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
