
১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ রানে প্রথম উইকেট, ২৯ রানে দ্বিতীয় উইকেট এবং ৩০ রানে তৃতীয় উইকেট পড়ার পর সবাই ধরে নিয়েছিল এই ম্যাচে নিশ্চিত হারতে হচ্ছে চিটাগং ভাইকিংসকে। এরপর ৭১ রানের মাথায় চলে গিয়েছিল চতুর্থ উইকেটও।পঞ্চম উইকেট জুটিতে মুশফিকুর রহীম আর মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাটিংয়ের ওপর ভর করেই জয়ের ধারা অব্যাহত রাখল মুশফিকুর রহীমের দল।৭ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নিরঙ্কুশ অবস্থান ধরে রেখেছে চিটাগং ভাইকিংস।
