
বুধবার ২৩ জানুয়ারি দুদকের সচিব অতিরিক্ত মোহাম্মদ মুনীর চৌধুরীর পাঠানো চিঠিটি স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়।চিঠিতে বলা হয়, স্বাস্থ্য অধিদফতরের দুর্নীতিবাজ, স্বেচ্ছাচারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সমীচীন হবে বলে মনে করে কমিশন। একই সঙ্গে দুর্নীতিতে জড়িত ওই ২৩ কর্মকর্তা-কর্মচারীর নামও সংযুক্ত করে দিয়েছে দুদক।
