বাংলাদেশ-কাতার একসঙ্গে এগিয়ে যাবে

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার সংসদের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে তিনি একথা বলেন।সাক্ষাৎকালে তারা দ্বি-পাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এ সময় তারা দুই দেশের ব্যবসা-বাণিজ্য, রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের মুসলিম রাষ্ট্র বিশেষ করে কাতারের সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে।কাতারের প্রবাসী বাংলাদেশিদের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ সকল অধিকার নিশ্চিত করার জন্য তিনি অনুরোধ জানান।কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ আল-দিহাইমি বলেন, কাতারপ্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বৃহত্তম ভিসা সেন্টার স্থাপনসহ অনেক কার্মকাণ্ড গ্রহণ করেছে এবং আগামী দিনেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।এ সময় তিনি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে কাতারে অনুষ্ঠিতব্য আইপিইউ সম্মেলনে যোগ দেয়ার জন্য কাতারের স্পিকারের আমন্ত্রণপত্র তুলে দেন।