
বুধবার ২৩ জানুয়ারি সকালে গণভবনে এ বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।দায়িত্বপালনকালে সব ধরনের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নিজামউদ্দিন আহমেদ।সফলতার সঙ্গে দায়িত্ব পালন করায় বিদায়ী নৌ বাহিনী প্রধানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এডমিরাল নিজামউদ্দিন আহমেদ নৌ বাহিনীর ১৪তম প্রধান হিসেবে ২০১৬ সালের ২৭ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করেন।
