খুলনার জয়

বুধবার ঢাকা পর্বের দ্বিতীয় পর্যায়ের শেষ ম্যাচে সিলেট সিক্সার্সকে ২১ রানে হারিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৭০ রান করে খুলনা।টস হেরে ব্যট করতে নেমে ব্রেন্ডন টেইলর ও জুনাইদ সিদ্দিকী দলকে দারুণ শুরু এনে দেন। এই দুইজনের বিস্ফোরক ব্যাটিংয়ে ৭ ওভারের মধ্যেই ৭০ রান পার করে ফেলে খুলনা। কিন্তু তাদের রানের সেই গতি থামিয়ে দেন অলক কাপালী। দুইজনকেই আউট করেন এই স্পিনার। টেইলর ৩১ বলে ৪৮ ও জুনাইদ ২৩ বলে ৩৩ রান করেন।এরপর আর কোন ব্যাটসম্যান এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। তবু নাজমুল হাসান শান্ত ও ডেভিড ওয়েসির ব্যাটে ভর দিয়ে চ্যালেঞ্জিং স্কোর গড়ে খুলনা। শান্ত ১৭ ও ওয়েসি ২৫ বলে ৩৮ রান করেন।সিলেটের হয়ে কাপালী ২২ রানে নেন ৪ উইকেট। এছাড়া তাসকিন আহমেদ ও মোহাম্মদ নেওয়াজ ২টি করে উইকেট নেন।খুলনার দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে মোহাম্মদ নেওয়াজ ছাড়া সিলেটের আর কোন ব্যাটসম্যান দাঁড়াতে পারেননি। নেওয়াজ ৪টি ছক্কা ও ২টি চারে সাজিয়ে ৩৪ বলে ৫৪ রান করেন।