মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন হবে বুলবুল

প্রখ্যাত গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলকে বুধবার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে।জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বুধবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বুলবুলের মরদেহ রাখা হবে। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা সম্পন্ন হবে।সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে এফডিসিতে দ্বিতীয় জানাজা শেষে কিংবদন্তি এই সঙ্গীতজ্ঞ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরশায়িত করা হবে।
মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোরে রাজধানীর আফতাব নগরে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মরদেহ বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।