নবম ওয়েজবোর্ড সাংবাদিকদের বেতন-ভাতা নিশ্চিতে

দেশবাংলা ডেস্ক :

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, যারা সংবাদপত্রে কাজ করেন তাদের বেতন-ভাতা যাতে নিশ্চিত হয় সেই লক্ষ্যে আমরা নবম ওয়েজবোর্ড নিয়ে কাজ শুরু করেছি।আমরা সকল গণমাধ্যম স্টেকহোল্ডারদের কাছ থেকে বক্তব্য শুনব এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত হবে।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।ড. হাছান মাহমুদ বলেন, ওয়েজবোর্ড সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির গেজেট হওয়ার পর আমরা সভা আহ্বান করব। আজকের বৈঠকের আলোচ্য বিষয় এবং সারসংক্ষেপ মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।সাংবাদিক বন্ধুরা আমাকে বলেছেন, নবম ওয়েজবোর্ডে শুধুমাত্র সংবাদপত্রকে সংযুক্ত করা হয়েছে। এখানে টেলিভিশন সংবাদকর্মীরা নেই। এই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করব, যোগ করেন তথ্যমন্ত্রী।হাছান মাহমুদ বলেন,সাত সদস্যের মন্ত্রিসভার কমিটি হয়েছে। নতুনভাবে মন্ত্রিসভা গঠিত হওয়া এ কমিটি করা হয়। এই কমিটি সোমবারের মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির প্রস্তাব মন্ত্রিপরিষদ সভায় তোলার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী তার অনুমোদন দেন প্রধানমন্ত্রী। এজন্য আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।বৈঠকে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা সাবান মাহমুদ, সোহেল হায়দার চৌধুরী, মোল্লা জালাল, আবু জাফর সুর্ষ্য প্রমুখ।