
আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।মঙ্গলবার আগারাগাঁওস্থ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান সচিব।
তিনি জানান, ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে ও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সঙ্গে যুক্ত হওয়া নতুন ৩৬টি ওয়ার্ডে ভোটগ্রহণ করা হবে।উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র আনিসুল হকের মৃত্যুতে ওই অসনে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।সদ্য প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শূন্য হওয়া কিশোরগঞ্জ-১ আসনে ২৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে মঙ্গলবার সন্ধ্যায় ৪৩-তম কমিশন বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।হেলালুদ্দীন আহমদ বলেন, কিশোরগঞ্জ-১ আসনের সৈয়দ আশরাফুল ইসলাম মৃত্যুবরণ করায় তিনি শপথ গ্রহণ করেননি। যেহেতু তিনি শপথ গ্রহণ করেননি তাই সাধারণ নির্বাচন হিসেবে গণ্য করে ২৮ ফেব্রুয়ারি ভোট হবে। মনোনয়ন ৩১ জানুয়ারি, ৩ ফেব্রুয়ারি বাছাই আর ১০ ফেব্রুয়ারি প্রত্যাহারের শেষ সময়।উল্লেখ্য, গত ৩ জানুয়ারি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম থাইল্যান্ডের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
