বন্ধ জাতীয় পরিচয়পত্রের সেবা

বন্ধ রয়েছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা। নির্বাচন কমিশনের (ইসি) সার্ভারে সমস্যা দেখা দেয়ায় এ কাজ বন্ধ রয়েছে। বিনা নোটিশে এটি বন্ধ থাকায় মাঠপর্যায়ের অফিসসহ রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে দেশের বিভিন্ন স্থান থেকে সেবা নিতে আসা নাগরিকরা ভোগান্তিতে পড়ছেন। তবে এনআইডি-সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ চলছে বলে জানা গেছে।গত ১০ জানুয়ারি থেকে সার্ভারের কাজ করছে ইসি। ফলে বন্ধ রাখা হয়েছে জাতীয় পরিচয়পত্র তোলা ও সংশোধনের কাজ। এ কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয়া হয় ইসির নিজস্ব ওয়েবসাইটে।এ বিষয়ে ইসির যুগ্ম-সচিব ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. আবদুল বাতেন বলেন,জাতীয় পরিচয়পত্রের কাজ করতে সমস্যা হলেও অন্যান্য কাজ চলছে। প্রায় ১০৩টি কোম্পানির মধ্যে ডেলকো কোম্পানি, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি অন্যান্য প্রতিষ্ঠানের কাজ চলছে।
আমাদের টেকনিক্যাল টিম জানিয়েছে আগামীকাল মঙ্গলবারের মধ্যেই এটি আপ করা সম্ভব হবে। আর এটি হলে আগের মতোই সব সার্ভিস পাওয়া যাবে।’