
দেশবাংলা ডেস্ক
অনেকেই বিনা কারণে প্রস্রাব চেপে রাখেন। ভাবেন পরে করবেন। তবে চিকিৎসা বিজ্ঞান বলছে প্রস্রাব চেপে রাখলে শরীরের মারাত্মক রকমের সমস্যা সৃষ্টি হতে পারে। সম্প্রতি চীনের এক ব্যক্তির পেট থেকে বিশাল আকারের একটি ডিম বের করেছেন চিকিৎসকরা। তারা জানাচ্ছেন, প্রস্রাব চেপে রাখলে, পানি কম পান করলে এমন ঘটনা ঘটতে পারে।যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম মেট্রোতে প্রকাশিত এক প্রতিবেদনে সূত্রে জানা যায়,গত জুন মাস থেকে শারীরিক সমস্যায় ভুগছিলেন চীনের বাসিন্দা জোউ।শেষে উপায় না পেয়ে চিকিৎসকদের কাছে যান তিনি।সেখানে শারীরিক পরীক্ষা করতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় চিকিৎসকদের।এক্সরে রিপোর্টে দেখা যায়, জোউয়ের পাকস্থলীতে বিশাল আকৃতির একটি পাথর রয়েছে। তড়িঘড়ি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। অপারেশনের পরে জোউয়ের শরীর থেকে বের করা হয় পাথরটি।
পাথরটি দৈর্ঘ্যে প্রায় ১৩ সেন্টিমিটার। চিকিৎসক দলের অন্যতম সদস্য হুয়ান জানান, উটপাখির ডিমের সাইজের পাথরটি। অস্ত্রোপচারের পর আপাতত সুস্থ রয়েছেন জোউ।তবে কী করে তার শরীরে এত বড় পাথর এল?এ বিষয়ে চিকিৎসক হুয়ান বলেছেন, পানি কম পান করা,অনেকক্ষণ ধরে এক জায়গায় বসে থাকা কিংবা প্রস্রাব চেপে রাখার অভ্যাসের ফলে পাথর জমতে পারে মূত্রনালিতে।
