
রাজনৈতিক টানাপড়েন, বর্ণবিদ্বেষ, যৌন নির্যাতন, অভিবাসী সঙ্কট ২০১৮ সালে এই সবকিছুর সাক্ষী থেকেছে দুনিয়া। কিন্তু সেই প্রতিকূল অবস্থাতেও ভেঙে পড়েনি সাধারণ মানুষ। ডুবে যায়নি হতাশার অন্ধকারে। বরং তারমধ্যেই আলোর উত্স খুঁজে নিয়েছে তারা। ছোট ছোট ঘটনায় বেঁচে থাকার রসদ খুঁজে বার করে নিয়েছে। সারা বছরের হিসেব-নিকেশ কষে এমনটাই জানাল সার্চ ইঞ্জিন গুগল।
