
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ক্রেস্ট তুলে দিচ্ছেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের হাতে ১১তম জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাফুফের দুই সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও কাজী নাবিল আহমেদ,চট্টগ্রাম আবাহনীর কর্মকর্তা সামশুল হক চৌধুরীও হয়েছেন সংসদ সদস্য। এই অর্জনে তিন কর্তাকে আজ সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।আজ বাফুফে ভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে
যশোর-৩ থেকে নির্বাচিত কাজী নাবিল আহমেদ জানিয়েছেন সংসদ সদস্য হিসেবে আমাকে সংবর্ধিত করা হয়েছে। এই রুমে আমি বসে আছি সহ-সভাপতি হিসেবে, আবাহনীর একজন কর্মকর্তা হিসেবে। এখানে আমার পরিচয় সংসদ সদস্য নয়। বিল্ডিংয়ের বাইরে যখন আমি যাচ্ছি, তখন অন্য দায়িত্ব এসে যাচ্ছে। সংসদ সদস্য হওয়ার কারণে বাড়তি দায়িত্ব থাকে সার্বিক ক্রীড়াঙ্গনের জন্য সেটা ফুটবল, হকি, অ্যাথলেটিক্স কিংবা ক্রিকেট হোক না কেন। যেহেতু আমি ব্যক্তিগতভাবে ফুটবলের সংগঠক,ক্লাব লেভেলে আমি সবকিছুর সঙ্গে জড়িত, আমার সবসময় চেষ্টা থাকবে যেন বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে পারি সামনের দিকে।
