আবারও জয়কে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা নিয়োগ

আবারও সজীব আহমেদ ওয়াজেদ জয়কে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। মঙ্গলবার এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. আহসান কিবরিয়া সিদ্দিকির সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নিজ ক্ষমতাবলে সজীব আহমেদ ওয়াজেদ জয়কে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন।সজীব আহমেদ ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শ অনুযায়ী এই দায়িত্ব পালন করবেন। এই নিয়োগ খণ্ডকালীন ও অবৈতনিক।