প্রথম নতুন মন্ত্রিসভার বৈঠক ২১ জানুয়ারি

চতুর্থ মেয়াদে গঠিত হওয়া মন্ত্রিসভার প্রথম মন্ত্রিপরিষদ বৈঠক আগামী ২১ জানুয়ারি সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভা শেষে বিগত সময়ের মতো সেদিনও বাংলাদেশ সচিবালয়ে বৈঠক বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ ব্রিফ করা হবে।এটাই তাদের প্রথম মন্ত্রিপরিষদ সভা হতে চলেছে।