
আজ সোমবার ১৪ জানুয়ারি বিকেল ৩টায় বৈঠকে বসবে ইসি। প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নূরুল হুদা এতে সভাপতিত্ব করবেন।এ বৈঠকে চারটি বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সেগুলো হলো- সংরক্ষিত নারী আসনের তফসিল নির্ধারণ, কিশোরগঞ্জ-১ আসনের তফসিল নির্ধারণ, পঞ্চম উপজেলা নির্বাচনের প্রস্তুতি, জাতীয় ঐক্যফ্রন্ট ও আওয়ামী লীগের স্মারকলিপি এবং বিবিধ আলোচনা।
