আজ ইসি সৈয়দ আশরাফুল ইসলামের আসনের তফসিলের বিষয়ে বৈঠকে বসবে

আজ সোমবার ১৪ জানুয়ারি বিকেল ৩টায় বৈঠকে বসবে ইসি। প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নূরুল হুদা এতে সভাপতিত্ব করবেন।এ বৈঠকে চারটি বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সেগুলো হলো- সংরক্ষিত নারী আসনের তফসিল নির্ধারণ, কিশোরগঞ্জ-১ আসনের তফসিল নির্ধারণ, পঞ্চম উপজেলা নির্বাচনের প্রস্তুতি, জাতীয় ঐক্যফ্রন্ট ও আওয়ামী লীগের স্মারকলিপি এবং বিবিধ আলোচনা।