
ফ্রান্সের প্যারিসে ভয়াবহ বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছে৷ শনিবার মধ্য প্যারিসের একটি বেকারিতেে এ বিস্ফোরণ ঘটে। যেখানে বিস্ফোরণটি হয়েছে তার আশেপাশের বহু বাড়ির জানলার কাচ ভেঙে গুড়িয়ে যায় বলে জানিয়েছে পুলিশ সিএনএন। এ ঘটনায় আহত হয়েছে ৩৭ জন। তাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে দুজন দমকল কর্মী বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, প্যারিসের সময় শনিবার সকাল ৯টা নাগাদ বিস্ফোরণটি হয়৷ গ্যাস লিক থেকে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।




