
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, প্রথম গ্রেডের একজন কর্মী এখন থেকে ১৮ হাজার ২৫৭ টাকা বেতন পাবেন। দ্বিতীয় গ্রেডের সর্বমোট বেতন ১৫ হাজার ৪১৬ টাকা। তৃতীয় গ্রেডের সর্বমোট বেতন ৯ হাজার ৮৪৫ টাকা।চতুর্থ গ্রেডের সর্বমোট বেতন ৯ হাজার ৩৪৭ টাকা।
পঞ্চম গ্রেডে সর্বমোট বেতন ৮ হাজার ৮৭৫ টাকা।ষষ্ঠ গ্রেডের সর্বমোট বেতন ৮ হাজার ৪২০ টাকা।সপ্তম গ্রেডের সর্বমোট বেতন আট হাজার টাকা রাখা হয়েছে।বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, পোশাক শ্রমিকদের সংশোধিত বেতন কাঠামো গত ডিসেম্বর থেকেই কার্যকর ধরা হবে। ফেব্রুয়ারি মাসের বেতনে তা সমন্বয় করা হবে।
