রাজধানীতে ফের বিক্ষোভে পোশাক শ্রমিকরা

রাজধানীর মিরপুরের বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। সরকারের পক্ষ থেকে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দেয়া হলেও পোশাক শ্রমিকদের বিক্ষোভ থেমে নেই।শনিবার ঢাকার ভাষানটেক, শেওড়াপাড়া ও মিরপুর বাংলা কলেজের সামনে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক বিক্ষোভ করেন। এ সময় পুলিশ তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। ফলে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।