
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনের স্মার্টফোন ও ট্যাব মেলা। যেখানে প্লাটিনাম স্পন্সর নিয়ে অংশগ্রহন করেছে বিখ্যাত ব্র্যান্ড টেকনো । এই মেলায় টেকনো মোবাইল সর্বোচ্চ ৪০ শতাংশ পযন্ত ছাড় ঘোষণা করেছে সাথে থাকছে নিশ্চিত উপহার।এক্সপো মেকারের আয়োজনে এটি দশম স্মার্টফোন ও ট্যাব মেলা।প্রতিষ্ঠানটির ডিজিটাল মার্কেটিং ম্যানেজার তারিক রায়হান মিঠু বলেন,এবারের মেলায় টেকনো মোবাইল স্মার্টফোন ক্রেতা, গ্রাহকদের জন্য প্রতিটি স্মার্টফোনের সঙ্গে আকর্ষণীয় উপহার ছাড়াও সর্বোচ্চ ৪০০ শতাংশ পর্যন্ত ছাড়। এছাড়াও, টেকনো প্যাভিলিয়ন ভিজিট করলেই থাকছে উপহার জিতে নেয়ার।তিনি বলেন, চাহিদার প্রতি লক্ষ্য রেখে, টেকনো মোবাইল এবারের মেলায় ভিন্ন ভিন্ন মডেলের ছয়টি স্মার্টফোন মেলায় বিক্রি করছে। এছাড়াও আইটেল মোবাইল ফোনে থাকছে ১০ শতাংশ ছাড়। সাথে সেলফি স্টিক, টি-শার্টসহ ব্রেসলেট পাবেন ক্রেতারা।
