
দেশ বাংলা বিডি ২৪ প্রতিবেদক : আজ ১১ই জানুয়ারী ,২০১৯ সকালে ঢাকা মাদারটেক ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে গরিব,অসহায়,শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলো। ঢাকা মাদারটেক ইয়ুথ ক্লাব রংপুর জেলার কাউনিয়া উপজেলার টেপা মধুপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলামের সহযোগিতায় টেপা মধুপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গ্রাম- আবাসন বুড়ির হাট,আজমখা এবং ৬ নং ওয়ার্ডের ঘনাই,হয়মৎখা বাজারে শীতবস্ত্র বিতরণ করলো।
ঢাকা মাদারটেক ইয়ুথ ক্লাব সমাজসেবামূলক,মানবিক ও অলাভজনক প্রতিষ্ঠান। ঢাকা মাদারটেক ইয়ুথ ক্লাবের সভাপতি মোহাম্মদ রাসেল দেশ বাংলা বিডি ২৪কে বলেন এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান। আমাদের মূল লক্ষ্য সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত মানুষের সেবা করা। আপনার মাধ্যমে সমাজের বিত্তবানদের কাছে আহবান করি তারা যেন অবহেলিত মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতার মাধ্যমে সেই সকল মানুষের জীবন যাত্রার মান পরিবর্তনে সচেষ্ট থাকে।ফলে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

