সংরক্ষিত মহিলা আসন ঢাকা ৯ তে জনগণের দৃষ্টি ঐক্য পরিষদ নেত্রী সুপ্রিয়ার দিকে

বৃটিশবিরোধী আন্দোলনে দেশের জন্য আত্মহুতি দিয়েছিলেন বীর কন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। বীর কন্যা প্রিতীলতার জন্মস্থান পূণ্যভূমি পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে জম্ম গ্রহন করেন সুপ্রিয়া ভট্টাচার্য্য। এর পর বিবাহ সুত্রে হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ গ্রামে বসবাস করেন । পিতা সচিন্ড ঘোষ ছিলেন মু্ক্তিযোদ্ধা।যুদ্ধ চলাকালীন সময় প্রায় ১৫০ জন মু্ক্তিযোদ্ধাকে দীর্ঘ দিন নিজ বাড়িতে রাখেন এবং প্রশিক্ষনের ব্যবস্তা করেন। কিন্তু সচিন্ড নিজ ইচ্চায় রাষ্ট্রের তালিকাভুক্ত মু্ক্তিযোদ্ধা সনদ নেন নি।প্রচার বিমুখ ও দেশ প্রেমিক সচিন্ডের মেয়ে সুপ্রিয়াও বাবার মত। ৫৭ বছর বয়স পর্যন্ত রাজনীতির পাসাপাশি অসংখ্যা সামাজিক সংগঠনের সাথে যুক্ত আছেন সুপ্রিয়া। তবে নিরবে -নিরালস ভাবে সামাজিক কাজ করেন , প্রচারনা নই। শুধুমাত্র বাঙালির সেই লড়াই-সংগ্রামের ঐতিহ্য ধারণ করে জাতির পিতার আদর্শকে লালন করে শেখ হাসিনার নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে চান মুক্তিযোদ্ধা সন্তান সুপ্রিয়া ভট্রাচার্য্য।জনগণের প্রতিনিধি হিসেবে একাদশ জাতীয় সংসদে দায়িত্ব পালনের জন্য ঢাকা -৯ সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পেতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী নারী নেত্রী সুপ্রিয়া।জন্ম চট্টগ্রামে হলেও ঢাকা -৯ সংসদিয় এলাকার মানুষের কাছে খুবই জনপ্রিয় । তিনি হৃদয় দিয়ে মিলেমিসে আছেন ঢাকা বাসীর সাথে। বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে নিরবে মানুষের সেবা করে যাচ্ছেন বলেই মানুষের নয়ন মনি হয়ে আছেন। তার জনপ্রিয়তা এতটাই যে, সংরক্ষিত মহিলা আসনে সবার দৃষ্টি সুপ্রিয়ার দিকে।
ঢাকা -৯ আসনের জনগণ মনে করেন, সুপ্রিয়া সংরক্ষিত মহিলা আসনে এমপি হলে এলাকার বিভিন্ন সামাজিক অবক্ষয় রোধ হবে। সুপ্রিয়া নিজেই সামাজিক অবক্ষয় ঠেঁকাতে বিভিন্ন প্রদক্ষেপ নিবেন। যেমন বাল্য বিবাহ রোধ, নারী ধর্ষণ রোধ, যৌতুক রোধ, মাদক রোধ, দুর্নীতি রোধ সহ সমাজের বিভিন্ন অবক্ষয় রোধ করতে পারবেন।চট্টগ্রামের রাজনীতি পরিবারের মেয়ে সুপ্রিয়ার বড় ভাই রবিন ঘোষ ছিলেন ধলঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সেঝো ভাই রনবীর ঘোষ একই ইউনিয়ন পরিষদের বর্তমান চে্য়ারম্যান হিসেবে সততার সাথে দায়িত্ত্ব পালন করছেন।স্বাধীনতা যুদ্ধের প্রায় ১০ বছর আগে জম্ম গ্রহন করে নিজ গ্রামে পড়ালেখা শুরু করে ১৯৭৭ সালে ধলঘাট উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি ও চট্টগ্রাম সিটি কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস. সি পাস করেন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স -মাস্টার্সে ডিগ্রী লাভ করেন।ছাত্র জীবনে পড়ালেখার পাসাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে দেশ প্রেমে যুক্ত হন। কিন্তু সংসার জীবনেও জড়িয়ে আছেন রাজনীতি -সামাজিক -মানবাধীকার – সাংস্কৃতিক – ধর্ম – সাম্পদায়িক সংগঠন সহ বিভিন্ন সংগঠনে।তৃণমূল থেকে উঠে আসা ভিকারুন নিসা নুন স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষিকা এই প্রতিশ্রুতিশীল নারী জাতীয় পর্যায়েও দক্ষতার সাথে ভূমিকা রাখছেন। বর্তমানে তিনি বাংলাদেশ হিন্দু -বৌদ্ধ -খ্রিষ্টান ঐক্য পরিষদের সহযোগী সংগঠন বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ত্ব পালন করছেন। এ ছাড়া প্রায় ২০ টি সামাজিক সংগঠনে নেতৃত্ত্ব দিচ্ছেন। সুপ্রিয়ার তার্গেট হলো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্য নিরলসভাবে কাজ করা।সংরক্ষিত নারী আসনের প্রার্থী হিসেবে প্রতিক্রিয়া জানতে চাইলে সুপ্রিয়া বলেন, দলীয় মনোনয়ন পেলে নারীর ক্ষমতায়নসহ ক্ষুধা-দারিদ্র, সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করা এবং দেশরত্ম শেখ হাসিনার নেতৃত্বে ও আগামী প্রজন্মের ঠিকানা সজীব ওয়াজেদ জয়ের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আত্মনিয়োগ করবো। তরুণ প্রজন্মের সম্মিলিত চেষ্টায় মুক্তিযদ্ধোর চেতনা বাস্তবায়ন ও সরকারের উন্নয়ন কাজ অব্যাহত রাখাতে কাজ করবো।তিনি আরো বলেন, আমার পরিবার সব সময়ই মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের প্রতি আনুগত্যশীল। আমার রাজনৈতিক জীবন ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা সব সময় দেশের সেবায় নিজেকে প্রস্তুত রাখতেন। জাতির পিতার আদর্শকে লালন করতেন, আমরাও বাবার মত জাতির পিতার আদর্শকে লালন করছি।