রাতে পঙ্গু হাসপাতালে রোগীদের যন্ত্রণা

রাত ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) জরুরি অস্ত্রোপচার কক্ষের সামনের। অস্ত্রোপচার কক্ষের সামনে পা ফেলার জো নেই। কেউ মাটিতে, কেউ ট্রলিতে কেউবা আবার নার্সশূন্য কক্ষের ভেতরে শিকল দিয়ে বেঁধে রাখা চেয়ারে বসে অস্ত্রোপচারের জন্য ডাক্তারের ডাকের অপেক্ষা করছেন।
জরুরি বিভাগ থেকে রেফার হয়ে বেশ লম্বা বারান্দাপথ পাড়ি দিয়ে ওটির সামনে আসলে ওয়ার্ডবয়রা ফাইল ভেতরে নিয়ে যাচ্ছেন। এরপর সিরিয়াল না মেনেই কাউকে ডেকে নিচ্ছেন, আবার কাউকে অপেক্ষা করতে বলছেন। কেউ কেউ ঘনঘন বাইরে বেরিয়ে যাচ্ছেন ওষুধ ও ইনজেকশন কিনে আনতে।জরুরি অস্ত্রোপচার কক্ষটির বাইরে দুটি টয়লেট থাকলেও তা ব্যবহারের অনুপযোগী। টয়লেটে উপচে ময়লা পানি পড়ছে। একটিতে ছিটকিনি নেই।
রাত ১টায় ডাক্তার তার রোগীকে ওটিতে নিতে বলেন। তাকে ডেকে একটি স্লিপ লিখে ব্যান্ডেজ কিনে আনতে পাঠান। প্রাথমিক অস্ত্রোপচার শেষে ভাঙা হাত জায়গামতো বসেছে কি না তা এক্সরে করে দেখতে জরুরি বিভাগের সামনের এক্সরে বিভাগে পাঠান। এক্সরে যিনি করছিলেন তিনি সাড়ে ৩০০ টাকা চান। রশিদ চাইলে তিনি সামনের কাউন্টার থেকে আনতে বলেন। এ সময় কাউন্টারের লোকটি ২৫০টাকা রাখেন। ভেতরে গিয়ে সাড়ে ৩০০ টাকা চাওয়ার কারণ জানতে চাইলে ওই ব্যক্তি উত্তেজিত হয়ে ওঠেন।