নতুন মন্ত্রিসভার শপথ বিকেলে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রি পরিষদ আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে শপথ নেবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।এবারই প্রথম শপথ গ্রহণের আগেই মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী হিসেবে যারা শপথ নেবেন তাদের নাম ঘোষণা করেছে সরকার।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম গতকাল রোববার সচিবালয়ে ব্রিফিং করে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ও তাদের মন্ত্রণালয় কোনটি হবে সেটি প্রকাশ করেন।