মন্ত্রী হচ্ছেন যারা

আগামীকাল সোমবার মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।
এবার মন্ত্রিসভার আকার হবে ৪৬। এরমধ্যে মন্ত্রী হবেন ২৪, প্রতিমন্ত্রী ১৯ এবং উপমন্ত্রী ৩ জন।আজ রোববার তাদের মধ্যে কয়েকজন ফোন পেয়েছেন।নতুন মন্ত্রিসভার শপথ উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন মন্ত্রিপরিষদ বিভাগ।নতুন মন্ত্রিসভায় স্থান পেতে পারেন অনেক নতুন ও তরুণ সদস্যা। আর পুরনোদের অনেকে বাদও পড়তে পারেন বলে জানা গেছে।
ইতোমধ্যে যারা ফোন পেয়েছেন আনিসুল হক, আসাদুজ্জামান খাঁন কামাল, দীপু মনি, মহিবুল হাসান চৌধুরী নওফেল, খালিদ মাহমুদ চৌধুরী, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, জুনায়েদ আহমেদ পলক, আ হ ম মোস্তফা কামাল, নসরুল হামিদ বিপু, বীর বাহাদুর, গোলাম দস্তগীর গাজী, ড. আব্দুর রাজ্জাক, এম এ মান্নান, টিপু মুন্সী, জাহিদ আহসান রাসেল, শাহরিয়ার আলম, এনামুল হক শামীম,শ. ম. রেজাউল করিম,খালিদ মাহমুদ চৌধুরী।