শেখ হাসিনাকে এরশাদের অভিনন্দন

আজ শনিবার এক অভিনন্দন বার্তায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, জননেত্রী শেখ হাসিনার এই কৃতিত্ব শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, গণতান্ত্রিক বিশ্বেও বিরল। এটা গণতন্ত্রের জন্যেও সম্মানের বিষয়।বার্তায় তিনি আশা প্রকাশ করেন যে, শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের ধারা আরো বেগবান হবে।এরশাদ বলেন, দেশ ও জাতির কল্যাণে বিরোধী দল সব সময় সরকারকে সহযোগিতা করবে।এছাড়া, ড. শিরীন শারমিন চৌধুরী একাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকেও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এরশাদ।
শনিবার হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানান।
স্পিকারের প্রতি শুভেচ্ছা বার্তায় এরশাদ আশা প্রকাশ করেন, ড. শিরীন শারমিন চৌধুরী বিগত আমলে যে অসাধারণ দক্ষতার সাথে এবং নিরপেক্ষতার সাথে সংসদ পরিচালনা করেছেন তার ধারাবাহিকতা এবারও বহাল থাকবে।