মুখে ঘা হলে যে নিয়মগুলো মানবেন

দেশবাংলা ডেস্ক

মুখে ঘায়ের সমস্যা হয় তো অনেকের কাছেই খুব ছোট বিষয়। তবে শিশু ও প্রবীণদের এই সমস্যাটি বেশ কষ্ট দিতে পারে।আবার বিশেষজ্ঞরা বলছেন,মুখে ঘা প্রায় ২০০ ধরনের রোগের প্রাথমিক লক্ষণ।তবে স্বাভাবিক ভাবে শক্ত ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার, খুব গরম পানীয় পান করলে বা কিছু চিবাতে গিয়ে গালের ভেতরে কামড় লাগলে ঘা হতে পারে।যষ্টিমধু মুখের ঘা দূর করতে বেশ কার্যকরী একটি উপাদান। এক টেবিল চামচ যষ্টিমধু দুই কাপ পানিতে ভিজিয়ে রাখুন। তারপর এটি দিয়ে কয়েকবার কুলি করুন।অ্যালোভেরা জেল বা অ্যালোভেরার রস মুখের ঘা কমিয়ে দিতে পারে। অ্যালোভেরা জেল প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক, যার অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফিংগাল, অ্যান্টিভাইরাল উপাদান ক্ষত কমায়।এক টেবিল চামচ নারিকেল দুধের সঙ্গে মধু মিশিয়ে এই মিশ্রণ দিনে তিন থেকে চার বার ঘায়ের জায়গায় লাগান। মধু ছাড়া শুধু নারিকেলের দুধ দিয়েও ক্ষত স্থানে মালিশ করতে পারেন। ক্ষত দ্রুত কমে যাবে।কয়েকটি তুলসি পাতাসহ পানি দিনে তিন থেকে চার বার খান। এটি মুখের ঘা প্রতিরোধ এবং মুখে ঘা হওয়ার প্রবণতা কমায়।দ্রুত ব্যথা এবং জ্বালা দূর করতে টি ব্যাগ খুবই কার্যকর। একটি টি ব্যাগ ঠাণ্ডা পানিতে ভিজিয়ে সেটি ঘায়ের জায়গায় লাগান। ব্যথা এবং ক্ষত দ্রুত সেরে যাবে।বেশি হলে এক টুকরা বরফ নিয়ে ঘায়ের স্থানে রাখুন। অথবা ঠাণ্ডা পানি দিয়ে কুলকুচি করতে পারেন। লবণ-পানি দিয়েও কুলকুচি করতে পারেন, এটি মুখের সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করবে।এক টুকরো লবঙ্গ মুখে দিয়ে রাখুন বা লবঙ্গের রস দিয়ে ক্ষত স্থানটিতে লাগাতে পারেন। উপকার পাবেন।