
পরবর্তীতে ১৯৮৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিলে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাউফুন বসুনিয়া।তখন সামরিক সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।নব্বইয়ের শেষের দিকে জেহাদ নামে একজন ছাত্র পুলিশের গুলিতে নিহত হলে আন্দোলন তীব্র থেকে তীব্র হয়।তখনিই ২৪টি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে গড়ে উঠে “সর্বদলীয় ছাত্র ঐক্য।এরপর নব্বইয়ের ২৬শে নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চা দোকানদার নিমাই, ২৭ নভেম্বর ডা. শামসুল আলম মিলনসহ আরো অনেকেই মৃত্যুবরণ করেন।নব্বইয়ের তৎকালীন স্বৈরশাসক এরশাদ সরকারের পতন হয়েছিল যা বাংলাদেশের জাতীয় জীবনে গণতন্ত্র পুনরুদ্ধারে আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হয়েছিল।১৯৯০ এর আন্দোলনের সফল সমাপ্তি ঘটেছিল মূলত ছাত্রনেতাদের দৃঢ়তায় যাঁদের অধিকাংশই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।দেশের দুঃসময়ে যে কোন আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় যে অগ্রণী ভূমিকা পালন করে থাকে,সেটি আলাদাভাবে বলার কিছু নেই।
কিন্তু বর্তমান প্রজন্মের অনেকেই জানে না,ঠিক কতোটা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হয়েছে।নব্বইয়ের সেই স্বৈরশাসক এরশাদ সরকার পতনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ত্ব দিয়েছেন মাধুরী চক্রবর্ত্তী।কিন্তু সেই মাধুরী চক্রবর্ত্তীকে হয়তো বর্তমান সময়ের অনেক রাজনৈতিক নেতারাই চিনেন না।দলের দুঃসময়ের এই নারী নেত্রী( খুলনা বাগেরহাট -১১) সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী।তবে, খুলনা বাগেরহাট সংরক্ষিত আসনের সর্বস্তরের জনগণেরও সু -দৃষ্টি মাধুরী চক্রবর্ত্তীর দিকে।অনুসন্ধানে জানা যায়,ফরিদপুর জেলার আরফা ডাঙ্গা উপজেলার গৃহবধু।কিন্তু তার জম্মস্থান বাগেরহাট জেলার মোরলগঞ্জ উপজেলার বনগ্রামে।ঠাকুরদাদা জীবনানন্দ চক্রবর্ত্তীই ছিলেন পরিবারের মূল শক্তি। প্রধান শিক্ষক জীবনানন্দের জনপ্রিয়তার কারনে ৭১ সালে রাজাকারেরা তার পরিবারের সদস্যের বার -বার হত্যার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে।কিন্তু রাজাকারেরা লুট -পাট করে নিয়েছে ধন সম্পদ।মাধুরীর জম্মস্থান খুলনা করলেও পিতা জ্ঞায়ান রঞ্জন চক্রবর্ত্তীর চাকরীর কারনে ঢাকাতে বড় হয়েছে। ১৯৭৭ সালে প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা শুরু করে ১৯৮৭ সালে রাজধানীর আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে এস.এস.সি পাস করে নিজ জেলা খুলনায় গিয়ে স্থানিয় রাজনীতিতে আজমল,মুকুল ও আলমগীরের হাত ধরে যুক্ত হন।
এরপর ছাত্র রাজনীতির পাসাপাশি নিজ জম্মস্থান খুলনার বাগেরহাট সরকারি পি.সি কলেজ থেকে ১৯৮৯ সালে এচই.এস.সি পাস করে ১৯৯০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েই স্বৈরশাসক এরশাদ সরকার বিরোধী আন্দোলনে যোগদেন।নব্বইয়ের ছাত্রনেতা আলম ও অসীমের নেতৃত্ত্বে স্বৈরশাসক এরশাদ সরকার বিরোধী আন্দোলনে মাধুরী চক্রবর্ত্তীর সাথে নারী নেত্রী হিসেবে আরো ছিলেন শিউলী, দিপালী, লিপি, হেলেনা, শিখা ও সুমি সহ অনেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ সকল শিক্ষার্থীদের আন্দোলনে তখন স্বৈরশাসক এরশাদ সরকারের পতন হয়েছে।এরপর ছাত্রলীগের দখলে থাকা ক্যাম্পাস ১৯৯১ সালে বিএনপি -জামায়াত চক্র ক্ষমতায় এসে বার -বার চেষ্টা করেও সফল হয় নি। কারন, তখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছিলো মাধুরীদের দখলে। কিন্তু দলের দুঃসময়ে রাজপথ কাপানো মাধুরীকে বর্তমান সময়ের অনেক নেতারা না চিনলেও স্বৈরশাসক এরশাদ সরকার বিরোধী আন্দোলনকারী নেতারা ভালো করেই চিনেন।ঢাকা বিশ্ববদ্যালয়ে পড়ালেখা শেষ করে আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত হন। এরপর বাংলাদেশ কেন্দ্রিয় উপ -কমিটির সহ -সম্পাদকের দায়িত্ত্ব পালন করছেন। একাদশ জাতিয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিচ্ছিত করতে কাজ করেছেন।পাসাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনেরও নেতৃত্ত্ব দিচ্ছেন মাধুরী চক্রবর্ত্তী। বাংলাদেশ হিন্দু -বৌদ্ধ -খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রিয় কমিটির মহিলা সম্পাদিকার দায়িত্বে আছেন।এছাড়াও নারী নির্যাতন ও ধর্ষণ রোধে কাজ করছেন।এদিকে খুলনা বাগেরহাট -১১ সংরক্ষিত নারী আসনে একাদিক প্রার্থী থাকলও জনগণের প্রচন্দের প্রার্থী মাধুরী বলে স্থানিয়রা জানান।স্থানিয়রা মনে করেন, জনবান্ধব মাধুরী এম পি হলে খুলনা বাগেরহাট নির্বাচনী এলাকার অবহেলিত নারীদের উন্নয়নে কাজ করবেন। অবহেলিত নারীদেরকে আলোর পথে এগিয়ে নিবেন।
