
একাদশ জাতীয় সংসদে এমপি হিসেবে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ একাই শপথ গ্রহণ করবেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় মহাজোটের সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। শুধু জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ছাড়া।
এরশাদের ব্যক্তিগত (এপিএস) মনজুরুল ইসলাম জানিয়েছেন, বিকেল ৩টায় একা একা শপথ বাক্য পাঠ করবেন তিনি।
অসুস্থ থাকায় এরশাদের জন্য এমন ব্যবস্থা। এর বাইরে অন্য কোনো কারণ জানাতে আগ্রহী নন বলেও জানান এপিএস মনজুরুল ইসলাম।
