জয়ে প্রধানমন্ত্রীকে ছাত্রলীগের শুভেচ্ছা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করায় এবং টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় দেশরত্ন শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
সোমবার গণভবনে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ফুল দিয়ে এই শুভেচ্ছা জানান।
এ সময় ছাত্রলীগের অন্যান্য ইউনিটের নেতারাও উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালের প্রথম নির্বাচনের পর নৌকার কাণ্ডারিদের এটাই সবচেয়ে বড় জয়।
২৯৮টি আসনের মধ্যে সর্বোচ্চ ২৫৯টি আসনে এককভাবে জয়লাভ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।