২৯৮ আসনের ফল ঘোষণা ইসির

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯টি আসনের মধ্যে ২৯৮টি আসনের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগারগাঁওস্থ নির্বাচন ভবন চত্ত্বরে সোমবার ভোর ৪টার দিকে দলভিত্তিক ফলাফল ঘোষণা করেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।তিনি বলেন, প্রার্থীর মৃত্যুজনিত কারণে একটি আসনের ভোট স্থগিত করা হয়েছে। যেটি ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ ছাড়া আরেকটি আসন ব্রাহ্মণবাড়িয়াতে, সেটির তিনটি কেন্দ্রের ভোট স্থগিত থাকায় ২৯৮টি আসনের ফলাফলা ঘোষণা করা হচ্ছে।এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা মার্কা ২৫৯টি সিট, জাতীয় পার্টি লাঙ্গল ২০, বিএনপি ধানের শীষ ৬, গণফোরাম ২, বিকল্পধারা বাংলাদেশ ২, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ২, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ৩, তরিকত ফেডারেশন ১টি এবং স্বতন্ত্র প্রার্থী ৩টি আসনে জয় লাভ করেছে।তিনি বলেন, ১১টি ব্যতীত বাকিগুলো সব মহাজোটের। মহাজোট ২৮৭টি আসন পেয়েছে।