দেড় লাখ ভোটে জিতলেন খালিদ মাহমুদ

সংসদ সদস্য নির্বাচনে হ্যাট্রিক বিজয় পেয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

রোববার একাদশ সংসদ নির্বাচনে দিনাজপুর-২ আসনে নৌকা প্রতীক নিয়ে খালিদ মাহমুদ চৌধুরী পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বদ্বী বিএনপির প্রার্থী সাদিক রিয়াজ পিনাক ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮ হাজার ৮২২ ভোট। প্রায় দেড় লাখ ভোট বেশি পেয়ে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

এর আগে সকালে পৌনে ৯টায় বাবার কবর জিয়ারত করে বোচাগঞ্জের ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোট দেন খালিদ মাহমুদ। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের কোথাও কোনো ধরনের জবরদস্তি না করার কঠোর নির্দেশ দেন।