অধিকাংশ আসনেই আ”লীগ জয়লাভ করবে

সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান।
তিনি বলেছেন, ফলাফল যাই হোক আমরা মেনে নেব। মিডিয়ায় যে ফলাফল আসতে শুরু করেছে এবং আমরা যে তথ্য পাচ্ছি তাতে নিশ্চিত করেই বলা যায়, অধিকাংশ আসনে জয়লাভ করে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করবে আওয়ামী লীগ।
রাজধানীর ধানমন্ডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে রোববার বিকেলে নির্বাচনোত্তর এক সংবাদ সম্মেলনে আবদুর রহমান এসব কথা বলেন।
আবদুর রহমান বলেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এসময় তিনি অংশগ্রহণমূলক নির্বাচনে সব দলের অংশগ্রহণে ড. কামাল হোসেনসহ সবাইকে ধন্যবাদ জানান।
আওয়ামী লীগ এই নেতা বলেন, নির্বাচন করা চ্যালেঞ্জ ছিল। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হয়েছে। তবে বিক্ষিপ্ত কিছু সহিংসতা হয়েছে। এর শিকার আমরাই হয়েছি।
তিনি বলেন, বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্টের সহিংসতায় ১৩/১৪ জনের প্রাণহানি ঘটেছে