কেন্দ্র পাহারা ও এজেন্ট ধরে রাখার চ্যালেঞ্জে বিএনপি

ভোট কেন্দ্র পাহারা ও এজেন্ট দেওয়া নিয়ে শঙ্কায় ধানের শীষের প্রার্থীরা। নতুন করে দেশব্যাপী গ্রেফতার অভিযান বেড়ে যাওয়ায় বিএনপিসহ ২০-দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা এ আশঙ্কা প্রকাশ করেছেন। বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, যেভাবে নতুন করে পাড়া-মহল্লা, গ্রামেগঞ্জে গ্রেফতার আতঙ্ক শুরু হয়েছে, তাতে কেন্দ্র পাহারা দেওয়া এবং ভোট কেন্দ্রে এজেন্ট দেওয়াই দুষ্কর হয়ে পড়বে ১৭টি নির্দেশনা : ১. ভোট কেন্দ্রের প্রতি লাইনে/বুথে একজন করে ধানের শীষের এজেন্ট থাকবেন। ২. প্রতি বুথে একটি করে ব্যালট বাক্স বসানো হবে। সকাল ৮টায় ভোট শুরুর আগে বাক্সটি খালি আছে কিনা দেখবেন। ৩. এজেন্টরা ব্যালট বাক্সের নম্বরটি লিখে রাখবেন। ৪. প্রতি বুথে কতটি ভোট কাস্ট হচ্ছে হিসাব রাখবেন। একটি বইয়ে ১০০টি ব্যালট থাকে। কতটি বই গেল এবং সর্বশেষ বই থেকে কতটি ব্যালট পেপার গেল তা দেখে যার যার বুথে কাস্টিং ভোটের হিসাব লিখবেন। ৫. চূড়ান্ত ভোট গণনার সময় এক কেন্দ্রে ধানের শীষের একজন এজেন্ট থাকতে পারবেন। যিনি থাকবেন তার হাতে ব্যালট বাক্সের নম্বর ও কাস্টিং ভোটের হিসাব জমা না দিয়ে অন্যরা বেরিয়ে যাবেন না। ৬. গণনার সময় যিনি থাকবেন তিনি ব্যালট বাক্সের নম্বরগুলো মিলিয়ে নেবেন। নম্বর না মিললে বুঝতে হবে ভোটের বাক্স বদলে ফেলা হয়েছে। ৭. গণনার আগেই কাস্টিং ভোটের মোট হিসাবটা প্রিসাইডিং অফিসার থেকে নেবেন এবং নিজ হিসাবের সঙ্গে মিল আছে কিনা দেখবেন। ৮. গণনার পর সব মার্কার ভোট ও বাতিল ভোটগুলো যোগ করলে কাস্টিং ভোটের সমান হবে।কাউন্টিং ভোট কাস্টিং ভোটের চেয়ে কম হলে বুঝতে হবে কিছু ভোট গায়েব হয়েছে। দুয়েকটি মিস হলে সমস্যা নেই। বেশি হলে প্রিসাইডিং অফিসারকে জানাতে হবে। ৯. বাছাইয়ের সময় লক্ষ্য রাখতে হবে ধানের শীষে সিল মারা ব্যালট অন্য বান্ডিলে যাচ্ছে কিনা। লক্ষ্য রাখতে হবে নৌকার বান্ডিলে অন্য প্রতীকের ব্যালট যাচ্ছে কিনা। ১০. ভোটের সময় কেউ ভোট কেন্দ্রে বার বার এসে জাল ভোট দিচ্ছে কিনা খেয়াল রাখবেন। অনিয়ম দেখলেই সহকারী/প্রিসাইডিং অফিসারকে জানাতে হবে। ১১. প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাচনী এজেন্ট যারা থাকবেন তাদের এখন থেকে সাবধানে থাকতে বলুন। প্রয়োজনে তাদের কেন্দ্রে যাওয়ার আগ পর্যন্ত আত্মগোপনে থাকার ব্যবস্থা করে দিন। ১২. ফলাফল বুঝে পাওয়ার আগে রেজাল্ট শিটে স্বাক্ষর করবেন না। ১৩. প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়া রেজাল্ট শিট নেবেন না। ১৪. রেজাল্ট শিট ও ব্যালট পেপারের হিসাবের শিট ছাড়া কেন্দ্র থেকে বের হবেন না। ১৫. জোরপূর্বক বের করে দিলে সঙ্গে সঙ্গে রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার, ধানের শীষের/প্রার্থীর কেন্দ্রীয় এজেন্ট, মিডিয়া, পর্যবেক্ষক ও আইনশৃঙ্খলার দায়িত্বে যারা আছেন তাদের জানাবেন। ফোন নম্বরগুলো আগে থেকে সংগ্রহে রাখবেন। কল দেবেন ভয়েস রেকর্ড অন করেই। ১৬. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নম্বরগুলো ভোটের আগের দিন সন্ধ্যার পর পরিচিত একজন প্রিসাইডিং অফিসার থেকেও নেওয়া যাবে। ১৭. প্রতিটি ভোট কেন্দ্রের বাইরে আরও একজন এজেন্ট থাকবেন যার হাতে প্রয়োজনীয় ফোন নম্বরগুলো থাকবে।