
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে চার জেলায় নির্বাচনি প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ নেবেন আজ বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর)। কুমিল্লা, যশোর, পাবনা ও টাঙ্গাইল জেলায় গণসংযোগক করবেন তিনি। সংশ্লিষ্ট জেলাগুলোয় এই কর্মসূচিতে আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং নির্বাচনি এলাকাগুলোর আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লা টাউন হল ময়দান, টাঙ্গাইল পৌর উদ্যান, যশোর টাউন হল ময়দান এবং পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনি প্রচার কর্মসূচিতে অংশ নেবেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে এসব কর্মসূচিকে সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
