জনগণের ভোটে সংসদ নেতা হবেন শেখ হাসিনা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোট নিয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সংসদ নেতা হবেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেছেন, ৩০ ডিসেম্বর নির্বাচনে জনগণ ভোট দিয়ে আবারও নৌকার প্রার্থীদের বিজয়ী করবে।
মঙ্গলবার তার নির্বাচনী এলাকা কাজিপুরের সোনামুখী ইউনিয়নের পারুলকান্দি ও চরকাদহে পৃথক দুটি নির্বাচনী সমাবেশে নাসিম এসব কথা বলেন।
পারুলকান্দি ও চরকাদহে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজগর আলী মন্ডল।
সমাবেশে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক উজ্জল ভৌমিক, ইউনিযন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার ও ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী।