বঙ্গবন্ধু যুব ফুটবলে রংপুর চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক :জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় যুব (অনূর্ধ্ব-১৭) গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। রোববার বঙ্গবন্ধু স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে রংপুর ২-১ গোলে হারিয়েছে রাজশাহী বিভাগকে। রংপুরের হয়ে গোল করেছেন আপন চন্দ্র রায় ও শামীম ইসলাম। রাজশাহীর গোলদাতা আহাদ। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
নির্ধারিত ৮০ মিনিটের খেলা ১-১ গোলে শেষ হলে ফাইনাল গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ১০ মিনিটের মধ্যে ৪ মিনিট বাকি থাকতে জয়সূচক গোল করেন রংপুরের শামীম ইসলাম। নির্ধারিত সময়ের ৪৪ মিনিটে আপন চন্দ্র রায় গোল করে এগিয়ে দেন রংপুরকে। ৫৭ মিনিটে গোল করে রাজশাহীকে ম্যাচে ফেরান আহাদ।