
জাতীয় প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম সভাপতি ও দৈনিক ইত্তেফাকের ফরিদা ইয়াসমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সাইফুল আলম ৬২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর ফরিদা ইয়াসমিন ৫৬৯ ভোট পেয়ে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এর আগে সাইফুল আলম প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আর ফরিদা ইয়াসমিন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া সিনিয়র সহ সভাপতি হিসেবে ৪৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. ওমর ফারুক। সহ সভাপতি হিসেবে ৫৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আজিজুল ইসলাম ভূঁইয়া। ৫৯৯ ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে শাহেদ চৌধুরি এবং ৫৫৪ ভোট পেয়ে মাঈনুল আলম নির্বাচিত হয়েছেন।
এছাড়া কোষাধাক্ষ্য পদে ৫৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।
নির্বাচিত সদস্যরা হলেন— কুদ্দুস আফ্রাদ (৫১৫), শামসুদ্দিন আহমেদ চারু (৫০৭), রেজোয়ানুল হক রাজা (৪৮৪), শাহনাজ বেগম (ডেইলি অবজারভার) (৪৬২), মো. সানাউল হক (৪৪২), কল্যাণ সাহা (৪৩৯), জাহিদুজ্জামান ফারুক (৪২৯), সৈয়দ আবদাল আহমেদ (৪১৭), বখতিয়ার রাণা (৪০১) ও হাসান আরেফিন (৩৯১)।
বিজয়ীরা আগামী ২ বছর জাতীয় প্রেসক্লাবের নেতৃত্ব দেবেন।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ক্লাব প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও উৎসবমুখর পরিবেশে দিনভর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, এবারের নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের ১৭টি পদে ৪৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মোট ভোটার সংখ্যা ১২১২। এরমধ্যে ১০৬৭ সদস্য ভোট দেন।
নির্বাচনে ক্লাবের বর্তমান সিনিয়র সহসভাপতি সাইফুল আলমের নেতৃত্বে সাইফুল-ফরিদা এবং শওকত মাহমুদের নেতৃত্বে শওকত-ইলিয়াস নামে দুটি পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেন।
এছাড়াও প্যানেলের বাইরে ১০ জন বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন
