
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক (ডিজি) পদে ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম হুমায়ুন কবীরকে নিয়োগ দিয়েছে সরকার।
১১ ডিসেম্বর, মঙ্গলবার এই আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আদেশ অনুযায়ী, বিটিআরসির মহাপরিচালক (সিস্টেম অ্যান্ড সার্ভিস) ব্রিগেডিয়ার জেনারেল শাহরীয়ার আহমদ চৌধুরীকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
