
শুক্রবার পার্থে সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এই টেস্টের জন্য এরই মধ্যে একাদশ ঘোষণা করেছে দলটি। টিম পেইনের নেতৃত্বে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা।
অ্যাডিলেড টেস্টে ভারতের কাছে ৩১ রানে হেরেছে অস্ট্রেলিয়া। ইতিহাসে প্রথমবারের মতো ঘরের মাঠে ভারতের বিপক্ষে হার দিয়ে টেস্ট সিরিজ শুরুর করেছে তারা। চার টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে পেইনের দল। তবু দ্বিতীয় টেস্টেও অ্যাডিলেডের একাদশের ওপর ভরসা রাখছে অস্ট্রেলিয়া।
এদিকে পার্থ টেস্ট থেকে ছিটকে গেছেন ভারতীয় দুই ক্রিকেটার রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন। প্রথম টেস্টে ফিল্ডিং করার সময় পিঠের চোট পান রোহিত। আর অশ্বিন পেয়েছেন পাঁজরের নিচে চোট।
অস্ট্রেলিয়ার একাদশ : অ্যারন ফিঞ্চ, মার্কুস হ্যারিস, উসমান খাজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, ট্র্যাভিস হেড, টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জস হ্যাজেলউড।
