সকাল সকালই ঢাকা-৯ আসনের ভোটারদের লাইন

মোঃ রাসেল

শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ভোট শুরুর আগেই কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন ভোটাররা। কেন্দ্রের বাইরে দেখা দিয়েছে ভোটারদের দীর্ঘ লাইন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে ঢাকা-৯ আসনের অন্তর্ভুক্ত খিলগাঁও মডেল কলেজ , আলী আহমদ স্কুল এন্ড কলেজ, দেশ আইডিয়াল স্কুল ও মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ঘুরে ভোটারদের দীর্ঘ লাইনে উপস্থিতির এমন চিত্র দেখা গেছে।

ঢাকা-৯ আসন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ७৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড তথা সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মানিকনগর নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটকেন্দ্র ১৬৯টি।

এই আসনে বিএনপি জোট থেকে ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাবিবুর রশিদ হাবিব, দশ দলীয় জামায়াত জোট থেকে এনসিপির মনোনীত প্রার্থী জাবেদ রাসিন লড়ছেন ‘শাপলাকলি’ প্রতীকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ‘হাতপাখা’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহ ইফতেখার আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচিত চিকিৎসক তাসনিম জারা ‘ফুটবল’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।