বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী দল ঘোষণা

জ্যামাইকায় দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলছে বাংলাদেশ। এরপরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামবে টাইগাররা। আগামী ৮ ডিসেম্বর থেকে একদিনের এই সিরিজে মাঠে গড়াবে।

সোমবার (২ ডিসেম্বর) সেই সিরিজের জন্য দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কয়েকঘণ্টা পর রাতে স্বাগতিকরাও দল ঘোষণা করেছে। টাইগারদের বিপক্ষে ওয়ানডেতে শক্তিশালী স্কোয়াডই সাজিয়েছে ক্যারিবীয়রা।

ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: শাই হোপ (অধিনায়ক), ব্রেন্ডন কিং (সহ-অধিনায়ক), কিসি কার্টি, রস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমেয়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, এভিন লুইস, গুদাকেশ মোতি, শেরফানে রাদারফোর্ড, জায়ডেন সিলস ও রোমারিও শেফার্ড